Write Down

Wednesday, April 17, 2019


ছবি:সংগৃহীত 
নববর্ষ উপলক্ষে সাশ্রয়ী রেটে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের ইন্টারনেট প্যাকেজ উদ্বোধন করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
রবিবার ঢাকায় জিপিও মিলনায়তনে বাংলা নববর্ষ উপলক্ষে টেলিটকের সাশ্রয়ী মূল্যে এ ডাটা প্যাকেজ উদ্বোধন করেন মন্ত্রী।
নববর্ষ উপলক্ষে টেলিটক ঘোষিত প্যাকেজে ১ জিবি ২৩ টাকা, মেয়াদ ৭ দিন। ৩০ দিন মেয়াদে এক জিবির মূল্য ৪৬ টাকা। ২ জিবি ৩০ দিন, মূল্য ৮৫ টাকা। ৩ জিবি ৩৩ টাকা, মেয়াদ ৩ দিন। ৩ জিবি ৬৩ টাকা, মেয়াদ ১০দিন। ৫ জিবি ৯৭ টাকা, মেয়াদ ১০দিন এবং ১০ জিবি ১৯৮ টাকা, মেয়াদ ১৫ দিন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটককে উন্নত গ্রাহকসেবার মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতায় যোগ্যরাই টিকে থাকে।

No comments:

Post a Comment

Featured Post

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে জুলাইয়ের মধ্যে: শ্রমমন্ত্রী

  মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্...