Write Down

Sunday, April 28, 2019

স্কুল-কলেজসহ সব ভবন থেকে মোবাইল টাওয়ার সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশ


স্কুল-কলেজসহ সব ভবন থেকে মোবাইল টাওয়ার সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশ
আগামী চার মাসের মধ্যে বাসা বাড়ি, স্কুল-কলেজসহ সব ভবন থেকে মোবাইল ফোনের টাওয়ার সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সকালে মোবাইল রেডিয়েশন নিয়ন্ত্রণে ১১টি নির্দেশনা দেয় আদালত। এছাড়া চার মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বিটিআরসিকে।
এর আগে ২০১৭ সালে আইনজবী মনজিল মোরসেদ একটি রিট দায়ের করেছিলেন। সেখানে মোবাইলের টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চাওয়া হয়।
এছাড়া সেলফোন টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট করে,পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
যমুনা অনলাইন/ইএ

No comments:

Post a Comment

Featured Post

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে জুলাইয়ের মধ্যে: শ্রমমন্ত্রী

  মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্...