Write Down

Thursday, March 14, 2019

হাস্যকর হলেও ঘটনাটি সত্যি মুরগির সংঘবদ্ধ হামলায় শিয়াল নিহত!

                                                                   শিয়াল ও মুরগি। ছবি: সংগৃহীত
ফ্রান্সের একটি খামারে মুরগিদের সংঘবদ্ধ হামলায় এক শিয়াল নিহত হয়েছে। বুধবার ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফ্রান্সের উত্তরাঞ্চলের ওই ফার্মটির প্রধান কর্মকর্তা জানান, ওই ফার্মে ছয় হাজারের মতো মুরগি রয়েছে। তিন একরের মতো জায়গায় মুরগিগুলোর আবাসস্থল।
গত সপ্তাহে রুটিন চেক করার সময় গিয়ে দেখা যায়, একটি শিয়াল মরে পড়ে আছে। তার গায়ে অনেক মুরগির ঠোঁটের আঘাত।
তিনি বলেন, ফার্মটির বৈদ্যুতিক দরজা খোলা পেয়ে একটি শিয়াল সেখানে ঢুকে পড়ে। তখন সেখানে থাকা মুরগিগুলো প্রথমে ভয় পেলেও পরে প্রায় অর্ধেক মুরগি গিয়ে একযোগে হামলা চালায় শিয়ালের ওপর।
মুরগির ধারালো ঠোঁটের আক্রমণে জর্জরিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিয়ালটি।
তিনি আরও জানান, একসঙ্গে থাকা মুরগিরা অনেক সময় সংগঠিত হয়ে হামলা চালিয়ে থাকে।
                                                         ১৪ মার্চ ২০১৯, ১০:০৯ | অনলাইন সংস্করণ(যুগান্তর ডেস্ক)                               

No comments:

Post a Comment

Featured Post

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে জুলাইয়ের মধ্যে: শ্রমমন্ত্রী

  মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্...